ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন Logo চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের Logo বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা Logo বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি Logo সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সন্তানদের বিদেশে ই-পাসপোর্ট বিতরণ: আদালতের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিতর্ক সৃষ্টি
ই-পেপার দেখুন

রুটের মাইলস্টোনের দিনে লিড ইংল্যান্ডের

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৭:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ১১৮৬ বার পঠিত

কালেরপত্র ডেষ্ক :

লর্ডসে এক দিনে অনেক মাইলস্টোন পূর্ণ হয়েছে ইংল্যান্ড অধিনায়ক জো রুট-এর। দ্বিতীয় দিন শেষে ২৪৫ রানে পিছিয়ে ছিল ইংল্যান্ড। সেখান থেকে তৃতীয় দিন ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়েছে। তা সম্ভব হয়েছে শনিবার লর্ডসে রুটের ১৮০ রানের হার না মানা ইনিংসে।
৪৮ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে এদিন ছিলেন ইংল্যান্ড অধিনায়ক অপ্রতিরোধ্য। শেষ বল পর্যন্ত অবিচ্ছিন্ন । এই দিন ইংল্যান্ড যোগ করেছে শেষ ৭ উইকেট জুটিতে ২৭২ রান। যার মধ্যে রুটের একার অবদান ১৩২ রান।
দিনের প্রথম সেশনে বেয়ারস্টকে নিয়ে উইকেটহীন ৯৭ রানে দিয়েছেন নেতৃত্ব রুট। ৫ম জুটির ৫৪ এবং ৬ষ্ঠ জুটির ৫৯ রানেও নেতৃত্ব দিয়েছেন রুট। ৩৪১-৩৭১, এই ৩০ রানে ইংল্যান্ড ৪ উইকেট হারালেও এক এন্ডে অবিচল ছিলেন তিনি।
নটিংহ্যামে সেঞ্চুরির (১০৮) পর লর্ডসেও সেঞ্চুরি করেছেন রুট। টেস্ট ক্যারিয়ারে ২২তম সেঞ্চুরির দিনে গ্রাহাম গুচকে (৮৯০০) টপকে ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৯ হাজার রান পূর্ণ করেছেন। ৯ হাজারী ক্লাবের সদস্যপদে তিনি দ্রুততম। এই মাইলস্টোনে কুকের লেগেছে ৯ বছর ১৫৯ দিন সময়। সেখানে রুটের লেগেছে ৮ বছর ২৪৪ দিন।
ইংল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে টেস্ট সেঞ্চুরির সংখ্যায় তার উপর আছেন ২ জন-কুক (৩৩টি), পিটারসেন (২৩টি)। অধিনায়ক হিসেবে আর মাত্র ১টি সেঞ্চুরি পেলে কুককে (১২টি) ছুঁয়ে ফেলবেন রুট (অধিনায়ক হিসেবে ১১টি সেঞ্চুরি)। ২২টি সেঞ্চুরির মধ্যে দেড়শ প্লাস ১১টিতে কুককে ছুঁয়ে ফেলেছেন শনিবার রুট।
ইংল্যান্ড-ভারতের মুখোমুখি টেস্টে সর্বাধিক ৭টি সেঞ্চুরিতে , দ্রাবিড়, কুক এর পাশে নাম লিখিয়েছেন। এক বছরে ৫টি সেঞ্চুরির রেকর্ড এর আগে ছিল শুধুই ইংল্যান্ডের ইয়ান বেল এর। ২০১১ সালে করেছিলেন সেই রেকর্ড। সেই রেকর্ড এবার ১০ টেস্টে ছুঁয়েছেন রুট!
রুটের দিনে ভারতের দুই পেসার ইশান্ত (৩/৬৯), সিরাজ করেছেন (৪/৯৪) দারুণ বোলিং।
ভারত ১ম ইনিংস: ৩৬৪/১০ (১২৬.১ ওভারে)
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৯১/১০ (১২৮.০ ওভারে)

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

রুটের মাইলস্টোনের দিনে লিড ইংল্যান্ডের

আপডেট সময় ০৭:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১