ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান Logo বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু
ই-পেপার দেখুন

রাষ্ট্রপতির কাছে বিচার চাইলেন যৌন নিপীড়নের শিকার জবি শিক্ষার্থী মিম

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৮:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • ৭৪৫ বার পঠিত

বিচার চেয়ে লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন যৌন নিপীড়নের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ৩য় ব্যাচের ছাত্রী কাজী ফারজানা মিম।বুধবার বঙ্গভবনে তিনি এই আবেদনপত্র জমা দেন।মিম তার অভিযোগে উল্লেখ করেন, বুলিং ও যৌন নির্যাতনের শিকার হওয়ার পর বিচার চেয়ে ২০২১ সালের ডিসেম্বরে ভিসি বরাবর একটি আবেদন করেছিলেন। বর্তমান ভিসি ওই সময় যৌন হয়রানি প্রতিরোধ সেলের দায়িত্বে ছিলেন।

তবে সেই আবেদনের এখনও কোনো সমাধান না হলেও উলটো যৌন নিপীড়নকারী শিক্ষক এবং তার সমর্থনে বিভাগের চেয়ারম্যান তাকে অনার্স পরীক্ষায় একাধিক বিষয়ে ফেইল করিয়েছেন।

অভিযুক্ত শিক্ষকেরা তাকে বহিষ্কারের ভয়ভীতি, পরীক্ষার ফেইল করানো, অন্যান্য শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন করে মানসিকভাবে নির্যাতন ও মৃত্যুর হুমকি দিয়ে যাচ্ছে বলে রাষ্ট্রপতির কাছে করা আবেদনে উল্লেখ করা হয়।

এ থেকে পরিত্রাণ পেতে এবং বুলিং ও যৌন নিপীড়নের দৃষ্টান্তমূলক বিচার এবং প্রশাসনের জবাবদিহিতার জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে কাজী ফারজানা মিম রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। তাকে ফেল করানো বিষয়গুলো রাষ্ট্রপতির নির্ধারিত বিশেষ কমিটির মাধ্যমে পুনঃবিবেচনা করার দাবিও জানান তিনি।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

রাষ্ট্রপতির কাছে বিচার চাইলেন যৌন নিপীড়নের শিকার জবি শিক্ষার্থী মিম

আপডেট সময় ০৮:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪