ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন Logo চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের Logo বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা Logo বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি Logo সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সন্তানদের বিদেশে ই-পাসপোর্ট বিতরণ: আদালতের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিতর্ক সৃষ্টি
ই-পেপার দেখুন

বোয়ালখালী আমুচিয়া ইউনিয়নের নাডা বিলে মিলল নিখোঁজ অটোরিকশা চালকের লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের নাডা বিলে পাওয়া গেছে নিঁখোজ সিএনজি অটোরিকশা চালক মো. হেলালের (৩৯) লাশ। শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে বিলে একজনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করেন। এর আগে গত ২৯ নভেম্বর দুপুরে তিনি নিখোঁজ হন।

নিহতের স্ত্রী নাজমা আকতার জানান, মো.হেলাল গত ২৯ নভেম্বর দুপুরে ঘরে ভাত খেয়ে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে বোয়ালখালী থানায় ৩০ নভেম্বর সাধারণ ডায়েরি করেছিলেন তিনি।
নিহত মো. হেলাল নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার চাঁন মিয়ার ছেলে। তিনি বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী জমাদার হাট এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকতেন। তাঁর ২ছেলে ২মেয়ে রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, আমুচিয়া ইউনিয়নের একটি বিল থেকে নিখোঁজ চালক মো. হেলালের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটিতে পচন ধরে গেছে। পরনে শাট ও প্যান্ট ছিলো। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে সিএনজি অটোরিকশাটি পাওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অটোরিশার মালিক মো. রাশেদকে আটক করা হয়েছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

বোয়ালখালী আমুচিয়া ইউনিয়নের নাডা বিলে মিলল নিখোঁজ অটোরিকশা চালকের লাশ

আপডেট সময় ০৮:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২