ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে কবিয়াল সরকার কমল দাশ দুইদিন ধরে নিখোঁজ

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৮:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • ৯৮৭ বার পঠিত

বোয়ালখালী(চট্টগ্রাম) :চট্টগ্রামের বোয়ালখালীতে কবিয়াল সরকার কমল দাশ (৬৬) দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধানে বোয়ালখালী থানায় ডায়েরী করেছেন ছেলে অন্তর দাশ।

গত ১৬ অক্টোবর সকাল ৯টার দিকে সাদা শার্ট ও লুঙ্গি পড়ে ঘর থেকে বের হয়েছিলেন সরকার কমল দাশ। তিনি বাড়ি না ফেরায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন তাঁর পরিবার।
কমল দাশের ছেলে অন্তর দাশ জানান, ঘর থেকে বের হওয়ার পর তিনি বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েছি। তিনি হাঁটার জন্য বের হয়েছিলেন। তাঁর ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে। এ ব্যাপারে ১৭ অক্টোবর বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
শিল্পী সরকার কমল দাশ উপজেলা সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লার চর গ্রামের বাসিন্দা। সরকার কমল দাশ কবিগান ও অভিনয় করতেন। এছাড়া নাটক ও গান লিখতেন তিনি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, শিল্পী মানুষ সরকার কমল দাশ গত দুইদিন ধরে বাড়ি যাননি। তাঁর সন্ধানে কাজ করছে পুলিশ।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার

বোয়ালখালীতে কবিয়াল সরকার কমল দাশ দুইদিন ধরে নিখোঁজ

আপডেট সময় ০৮:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২