ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে হাসপাতাল চত্বর থেকে সিএনজি উধাও

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি নিয়ে ছুটে এসেছিলেন সিএনজি চালিত অটোরিকশা চালক আবদুল গফুর। তখন রাত ২টা। প্রসূতিকে গাড়ি থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি প্রক্রিয়ায় ব্যস্ত স্বজনরা। এই গাড়িটি হাসপাতাল চত্বরে পার্কিং করে চালক আবদুল গফুর সহযোগিতা করতে হাসপাতালে অভ্যন্তরে যান।

এরপর ভোর ৪টার দিকে গফুর হাসপাতাল চত্বরে এসে দেখেন গাড়িটি নেই।

এ ঘটনায় রবিবার (৮ ফেব্রুয়ারি) গাড়িটির মালিক মো.অহিদুল আলম বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গাড়িটির আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

চালক আবদুল গফুর জানান, গতকাল শনিবার ( ৭ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ডেলিভারি রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। হাসপাতালে রোগীর স্বজনরা পরিচিত হওয়ায় তাদের সহযোগিতার জন্য সাথেই ছিলেন তিনি। এরপর ভোর ৪টার দিকে হাসপাতালে এসে তিনি দেখেন গাড়িটি নেই। এটি দৈনিক ভাড়ায় চালিয়ে তিনি জীবীকা নির্বাহ করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

বোয়ালখালীতে হাসপাতাল চত্বর থেকে সিএনজি উধাও

আপডেট সময় ১২:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬