ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১ Logo বোয়ালখালীতে হাসপাতাল চত্বর থেকে সিএনজি উধাও Logo কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব উদযাপন

বোয়ালখালী প্রতিনিধি:চট্টগ্রামের বোয়ালখালী সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব। বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল উপজেলার দাশের দিঘি সংলগ্ন মাঠে শুরু হওয়া এ উৎসব ছিল নানা আয়োজনে পরিপূর্ণ।

জাতীয় সংগীত ও বর্ষবরণের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর একে একে মঞ্চে স্থান পায় দলীয় সংগীত, একক সংগীত, নৃত্য, আবৃত্তি, অভিনয়, গীতিনাট্য, মোড়ক লড়াই এবং ঐতিহ্যবাহী বলি খেলার মতো জনপ্রিয় ও মনোমুগ্ধকর পরিবেশনাগুলো।

উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী মো. শামসুল আলম আলম, অধ্যাপক কানাই দাশ, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম, শিক্ষাবিদ সেহাব উদ্দিন সাইফু, শিক্ষক নেতা আমির হোসেন ও আবুল বশর, সাংস্কৃতিক কর্মী প্রবীর দাশ, স্কাউট প্রতিনিধি পূজন, মো. জসিম উদ্দিন এবং বর্ষবরণ উদযাপন পরিষদের সভাপতি মো. জয়নুল ফারুখ মোরশেদ।

শিক্ষক সুদর্শন দাশ ও ইয়াছিন আরাফাতের যৌথ সঞ্চালনায় দিনব্যাপী এ আয়োজনে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন

বোয়ালখালীতে সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব উদযাপন

আপডেট সময় ০৫:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫