ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালী পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে চবি ভর্তি পরীক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস Logo ক্যাশবাক্স ভেঙে বোয়ালখালীতে দোকানির দেড় লাখ টাকা চুরি Logo গোলামানে গাউছুল আজম দস্তগীর সংগঠনের উদ্যোগে দুইদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন Logo বোয়ালখালীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে  বিএনপি নেতা আবুল বশরের ওপর ছুরিকাঘাত Logo বোয়ালখালীতে বাড়ির উঠোন থেকে সিএনজি অটোরিকশা চুরি Logo বোয়ালখালীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে তিন দোকানের তালা ভেঙে মোবাইল ও কম্বল চুরি Logo বোয়ালখালীতে ৫ দিন ব্যাপী গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) মাহফিল শুরু
ই-পেপার দেখুন

প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে গৃহহীনকে ঘর করে দিলেন যুবলীগ নেতা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের গৃহহীন মো. আরিফকে ঘর করে দিয়েছেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো.শাহদাত হোসেন।
তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ ঘর উপহার হিসেবে দিয়েছেন মো. আরিফকে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মোকারম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন ও উপজেলা আওয়ামী লীগ নেতা সাংবাদিক সেকান্দর আলম বাবর।
শাহদাত হোসেন জানান, যুবলীগ মানুষের কল্যাণে কাজ করে। যুবলীগের কর্মী হয়ে নিজস্ব অর্থায়নে ঘরটি নির্মাণ করে দিয়েছি।
নবনির্মিত ঘর পেয়ে আরিফ বলেন, শাহদাত ভাইয়ের ঘর উপহার দেওয়ায় আমি খুশি। দোয়া করি তার জন্য।
এর আগে ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়। এসময় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করেন অতিথিবৃন্দ।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আলতাফ হোসেন, যুবলীগ নেতা মো. পারভেজ, মো. গিয়াসু, মো. সুমন, মো. মামুন, বদিউল আলম, মো. সুফিয়ান, মো. রাশেদ, মো. মাসুম, মো. মিজান, মো. বাদশা ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউনুস আজম  খোকন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালী পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে গৃহহীনকে ঘর করে দিলেন যুবলীগ নেতা

আপডেট সময় ০৮:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২