ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু
ই-পেপার দেখুন

পানছড়িতে বিজিবির সদস্যদের ওপর হামলা

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৬:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ৮২০ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি:-খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার বিকাল ৪টার দিকে পানছড়ির পূজগাং এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় পাঁচ বিজিবি সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম জানা যায়নি।

ভিডিও দেখুন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার পানছড়ির লোগাং ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের দুই পাহাড়ি আরোহীকে তল্লাশি করে। এ সময় তাদের কাছে থাকা বস্তার ভেতর থেকে সাড়ে ১২ লাখ টাকা জব্দ করা হয়। এই টাকার বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি আটক ব্যক্তিরা।

আটক ব্যক্তিদেরসহ জব্দ করা টাকা পানছড়ি থানায় হস্তান্তরের জন্য নেওয়ার পথে পূজগাং বাজার এলাকায় বিজিবি সদস্যদের গাড়ি আটকে তাদের ওপর হামলা চালিয়ে টাকা ও আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায় উচ্ছৃঙ্খল পাহাড়ি নারী ও পুরুষরা।

পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। অতিরিক্ত বিজিবি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পানছড়ি থানার উপপরিদর্শক (এসআই) অনীক কুমার দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। টিম ফিরে এলে বিস্তারিত জানা যাবে। বিজিবি মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

পানছড়িতে বিজিবির সদস্যদের ওপর হামলা

আপডেট সময় ০৬:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩