ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন Logo চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের Logo বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা Logo বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি Logo সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সন্তানদের বিদেশে ই-পাসপোর্ট বিতরণ: আদালতের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিতর্ক সৃষ্টি
ই-পেপার দেখুন

কালুরঘাট সেতুতে ট্রাক আটকে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

এমনিতেই নড়বড়ে। ছোট-বড় কোন গাড়ি গেলেই কেঁপে উঠছে পুরো সেতু। সেই কালুরঘাট সেতুর মাঝ অংশে বড় একটি পণ্যবাহী ট্রাক এসে আটকে সৃষ্টি করেছে প্রায় একঘন্টার যানজট। ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে দুই পারের কয়েক হাজার যাত্রীকে। এমনকি এ সময়টুকুতে আটকে ছিল এম্বুলেন্স সহ বিভিন্ন জরুরি যানবাহন।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে সেতুর ওপর একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে উঠে যাওয়ায় ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী টিপু চৌধুরী জানান, বোয়ালখালী থেকে শহরমুখী একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে উঠে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সেতুর দু’পাড়ে এবং দুভোর্গ পড়তে হয়েছে অনেক যাত্রীদের। বন্ধে ছিল একঘণ্টা যান চলাচল। পরে রাত সাড়ে দশটায় ট্রাকটি সড়ানো হলে ফের স্বাভাবিক হয় যান চলাচল।

সরেজমিন গিয়ে দেখা যায়, কালুরঘাট সেতুর উপর চট্ট মেট্রো-ট ১১-২৯০৯ নাম্বারে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে উঠে যায়। এ সময় দুইপাড়ে শতশত গাড়ি আটকা পড়ে। এতে ট্রাকের চালককে খুঁজে না পাওয়ায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

প্রায় এক ঘন্টা পর ট্রাকটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
এবিষয়ে জানতে চাইলে সেতুর টোল অফিসের কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর বলেন, একটি খালি ট্রাক আটকে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের উপর উঠে গেলে রাত সাড়ে ৯টা থেকে যান চলাচল বন্ধ হয়, পরে রাত সাড়ে ১০টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

কালুরঘাট সেতুতে ট্রাক আটকে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

আপডেট সময় ০৯:২২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২