ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালী পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে চবি ভর্তি পরীক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস Logo ক্যাশবাক্স ভেঙে বোয়ালখালীতে দোকানির দেড় লাখ টাকা চুরি Logo গোলামানে গাউছুল আজম দস্তগীর সংগঠনের উদ্যোগে দুইদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন Logo বোয়ালখালীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে  বিএনপি নেতা আবুল বশরের ওপর ছুরিকাঘাত Logo বোয়ালখালীতে বাড়ির উঠোন থেকে সিএনজি অটোরিকশা চুরি Logo বোয়ালখালীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে তিন দোকানের তালা ভেঙে মোবাইল ও কম্বল চুরি Logo বোয়ালখালীতে ৫ দিন ব্যাপী গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) মাহফিল শুরু
ই-পেপার দেখুন

আলাভেসের মাঠে রিয়ালের দুর্দান্ত জয়

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৭:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ১৩০৭ বার পঠিত

কালেরপত্র ডেষ্ক :

ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়ররা চলে গেছেন আগেই। চলতি মৌসুমের আগে ঠিকানা বদলে নিয়েছেন লিওনেল মেসি, সার্জিও রামোসরাও। তাই সঙ্গত কারণেই প্রশ্ন উঠে যায়, স্প্যানিশ লা লিগায় এখন সবচেয়ে বড় তারা কে? বিশেষজ্ঞদের অনেকের উত্তরেই উঠে আসে, ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার নাম।
লা লিগার নতুন মৌসুমের শুরুতেই তাদের কথার যথার্থতা প্রমাণ করে দিলেন বেনজেমা। আলাভেসের মাঠে পাওয়া ৪-১ গোলের জয়ে বড় অবদান রেখেছেন ফরাসি তারকা। যেন প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন, লা লিগায় তিনিই এখন সবচেয়ে বড় তারা।
বেনজেমার জোড়া গোলের পাশাপাশি স্কোরশিটে নাম তুলেছেন নাচো ফার্নান্দেস ও ভিনিসিয়াস জুনিয়র। আলাভেসের পক্ষে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন হোসেলু।
নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে আলাভেস বেশ ভালোই লড়াই করেছে। বিশেষ করে প্রথমার্ধে দারুণ কিছু সুযোগও তৈরি করে। কিন্তু কাজের কাজ গোল পায়নি। একইভাবে গোল মিসের হতাশায় পুড়েছে রিয়াল মাদ্রিদও।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৮ মিনিটের সময় গোলের তালা ভাঙেন বেনজেমা। কোনোমতে অফসাইডের বাধা পেরিয়ে বল জালে জড়ান তিনি। রিয়াল পায় প্রথম গোল। এর ৮ মিনিট পর দ্বিতীয় গোল করেন নাচো। ম্যাচের ৬২ মিনিটের সময় স্কোরলাইন ৩-০ করেন বেনজেমা।
এর পর পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন হোসেলু। রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ সাতে ম্যাচে হোসেলুর এটি ষষ্ঠ গোল। ম্যাচের একদম শেষ দিকে গিয়ে রিয়ালের পক্ষে হালি পূরণ করেন ভিনিসিয়াস, ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাংকোসরা।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালী পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আলাভেসের মাঠে রিয়ালের দুর্দান্ত জয়

আপডেট সময় ০৭:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১