ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০২:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫১১ বার পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :- বোয়ালখালী উপজেলার এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ চলছে। এই অবস্থায় শ্রমিকরা উপস্থিত সাংবাদিক ও পুলিশের ওপর হামলা চালায় এবং তাদের মারধর করে। এরপর সাংবাদিকদের সেখানে অবরুদ্ধ করে রাখা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় এন মোহাম্দ প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু (৫৫) ও দৈনিক পূর্বকোণ পত্রিকার পূজন সেন (৩৯) আহত হয়েছেন। হামলার সময় সাংবাদিকদের মোবাইল ফোন ভাঙচুর করা হয়।

ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ, শিল্প পুলিশ এবং বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছালেও তারা কারখানার ভিতরে প্রবেশ করতে পারেননি। দীর্ঘ চেষ্টার পর অবরুদ্ধ সাংবাদিক এবং শিল্প পুলিশের এএসআই মিজানকে উদ্ধার করা হয়।

আহত সাংবাদিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। শেষ খবরে জানা গেছে, শ্রমিকরা কারখানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং মূল ফটকে তালা দিয়ে রেখেছেন, ফলে পুলিশ বাহিনী মূল ফটকের বাইরেই অবস্থান করছে।

আহত সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু বলেন, “আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কেন বা কি উদ্দেশ্যে এই হামলা করা হলো, বুঝতে পারিনি, তবে এটি উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হচ্ছে।”

এ বিষয়ে মালিকপক্ষ বা শ্রমিকদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “অবরুদ্ধ সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় কারখানার বাইরেই অবস্থান করছে।”

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল

বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক

আপডেট সময় ০২:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬