ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রাম বোয়ালখালীতে শালিস বৈঠকে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মনজুর খান (৬৫) নামের এক বিএনপি নেতা।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুনগোপাড়া মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মনজুর খান (৬৫) সারোয়াতলী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উত্তর কঞ্জুরী গ্রামের জাবাল সওদাগরের ছেলে। তিনি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

স্থানীয়রা জানান, মনজুর খান সকালে কানুনগোপাড়া মাছ বাজার এলাকায় একটি জায়গা নিয়ে শালিসী বৈঠক করতে করতে যান। এ সময় হঠাৎ বসা থেকে কাত হয়ে মাটিতে পড়ে যান মনজুর খান। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মনজুর খানের ছেলে মো.শাহ আরব খান বলেন, “স্থানীয় মো.ইকবাল হোসেন নামের এক ব্যক্তির পক্ষে আমার পিতা (মনজুর খান) শালিস বৈঠকে গিয়েছিলেন। বৈঠকের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করেছে। ”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.তনুজা দে জানান, মনজুর খান নামের এক ব্যক্তিকে সকাল ১০ টার দিকে লোকজন নিয়ে আসলে শারীরিক পরীক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষণা করা হয়। তাকে মৃত আনা হয়েছিলো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। তবে এবিষয়ে মনজুর খানের পরিবার কোনো অভিযোগ আপত্তি নেয় মর্মে লিখিত দেওয়ায় তদন্তপূর্বক বিনা ময়না তদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল

বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ০৩:১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬