ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের দেয়াল লিখন Logo বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, খাল ভরাটে জরিমানা Logo বোয়ালখালীতে কৃষকদের নিয়ে করলা ‘ডন’ জাতের প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস Logo বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান Logo বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন
ই-পেপার দেখুন

সাংবাদিক পরিচয়ে আবাসিক হোটেলে অভিযান চালানো সেই হান্নান আটক

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১১:১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৬৯৫ বার পঠিত

নিজেস্ব প্রতিনিধি (চট্টগ্রাম)  :: চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে সাংবাদিক পরিচয়ে তল্লাশি অভিযান চালানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া হান্নান রহিম তালুকদারকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। ওসি আফতাব উদ্দিন বলেন অভিযান পরিচালনা আমাদের কাজ সে কেনো অভিযান পরিচালনা করবেন তিনি প্রয়োজনে আমাদের জানাবেন আমরা ব্যবস্থা গ্রহন করবো।

আটক হান্নান রহিম নিজেকে দৈনিক চট্টগ্রাম সংবাদ-এর সম্পাদক এবং CSTV24 নামের একটি অনলাইন টিভির চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন। এ ছাড়া সম্প্রতি তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত হয়েছেন বলে জানা গেছে, এবং দলের একাধিক নেতার সঙ্গে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

সম্প্রতি চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার আবাসিক হোটেলে ঢুকে ‘অভিযান’ চালান হান্নান। হাতে বুম মাইক্রোফোন ও ক্যামেরা নিয়ে তিনি একের পর এক কক্ষে গিয়ে অতিথিদের নাম-পরিচয়, অবস্থান ও আগমনের কারণ জানতে চান। এমনকি কয়েকজনকে ভিডিও ক্যামেরার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদও করেন, যার মধ্যে এক দম্পতিকে বারবার তাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে দেখা যায়।

১৫ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটি তিনি নিজেই তার ফেসবুক আইডিতে প্রকাশ করেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের দেয়াল লিখন

সাংবাদিক পরিচয়ে আবাসিক হোটেলে অভিযান চালানো সেই হান্নান আটক

আপডেট সময় ১১:১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫