ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

সমাবর্তনের জন্য ৫ বছরেও বরাদ্দ রাখেনি চবি

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৭:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • ১০০২ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: গত চার বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ৪ বার ৫ম সমাবর্তন করার ঘোষণা দিলেও বিশ্ববিদ্যালয়ের বাজেটে দেখা গেছে ভিন্ন চিত্র। বাজেট পর্যালোচনায় দেখা যায় গত পাঁচ বছরে সমাবর্তনের জন্য কোনো বরাদ্দই রাখেনি চবি কর্তৃপক্ষ।

রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৩৫তম বার্ষিক সিনেট সভায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হলেও সমাবর্তন খাতে এবারও নেই কোনো বরাদ্দ।

অথচ বিশ্ববিদ্যালয় দিবস, জাতীয় দিবস ও অন্যান্য অনুষ্ঠানের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ৬৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালের ২৯ জানুয়ারি, ২০২১ সালের ১৬ নভেম্বর, ২০২২ সালের ২৩ জুলাই এবং সর্বশেষ ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি সমাবর্তন করার ঘোষণা দিয়েছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। প্রতিবারই তিনি একবছরের মধ্যে সমাবর্তন করার আশ্বাস দিয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ২৮ বছর পর ১৯৯৪ সালে প্রথম সমাবর্তন হয়। এরপর ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় চতুর্থ সমাবর্তন।

এনিয়ে গত ৫৬ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মাত্র ৪টি সমাবর্তন। তাই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবর্তনের আক্ষেপটাও দিনদিন বাড়ছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

সমাবর্তনের জন্য ৫ বছরেও বরাদ্দ রাখেনি চবি

আপডেট সময় ০৭:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩