ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

মারামারির নাটক সাজিয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১০:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • ৮০৪ বার পঠিত

ক্রাইম রির্পোটার:: চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে মোবাইল ফোন দোকানের দুই কর্মচারী প্রায় ১০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন ব্যাংকে। পথে হোটেল সফিনার কাছে তাদের সামনে হঠাৎ মারামারিতে জড়ায় একদল মানুষ। এতে তৈরি হওয়া জটলায় কৌশলে ওই দু’জনকে ঢোকানো হয়। এর পর মারধর ও ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়।

 ৯/০৭/২০২৩ তারিখ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত দু’জন হলেন– রিয়াজউদ্দিন বাজারের নুর এন্টারপ্রাইজের কর্মচারী মোহাম্মদ মোরশেদ ও ত্রিদীপ বড়ুয়া।

নুর এন্টারপ্রাইজের মালিক নুর মোহাম্মদ ইয়াছিন কবির জানান, তিনি একাধিক ব্র্যান্ডের মোবাইল ফোন কেনাবেচার স্থানীয় ডিলার। দুপুরে সিটি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে ৯ লাখ ৮০ হাজার টাকা দেন। পথে রয়েল টাওয়ারের সামনে মারামারির নাটক সাজিয়ে তাদের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। তিনি আরও জানান, মারধরের পাশাপাশি তাঁর কর্মচারীদের ছুরিকাঘাতও করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি থানায় মামলাও করেছেন।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, ভিডিও ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। শিগগির তাদের আইনে আওতায় নিয়ে আসতে পারব।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বলেন, রিয়াজউদ্দিন বাজারে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। শিগগিরই অপরাধীরা ধরা পড়বে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

মারামারির নাটক সাজিয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ১০:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩