ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব
ই-পেপার দেখুন

চকরিয়ার গায়ক চট্টগ্রাম শহরে এসে করেন চুরি

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০১:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • ৯৯৮ বার পঠিত

গভীর রাতে কক্সবাজারের চকরিয়া থেকে বাসে ওঠেন তাঁরা। ভোরে চট্টগ্রাম শহরে নেমে অলিগলি খুঁজতে থাকেন কোন বাসায় চুরি করা যায়। লক্ষ্য নির্ধারণ হলে সংশ্লিষ্ট বাসায় ঢুকে চুরি করে আবার সকালে ফিরে যান চকরিয়ায়।

রোববার (১৩ ডিসেম্বর) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতারের পর পুলিশ এসব তথ্য জানতে পারে। গ্রেফতারকৃত তিনজন হলেন, তৌহিদুল ইসলাম (১৮), ছোটন মিয়া (১৮) ও সাইফুল ইসলাম (২৬)। তাদের সবার বাড়ি চকরিয়া উপজেলার মধ্যম কোণাখালী গ্রামে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, তৌহিদ চুরির ঘটনাকে আড়াল করতে নিজেকে আঞ্চলিক গানের শিল্পী পরিচয় দিতেন। ইউটিউবে তাঁর বিভিন্ন ‘স্টেজ প্রোগ্রামের’ ভিডিও আপলোড করা আছে। যাতে সহজে কেউ তাঁকে সন্দেহ করতে না পারে। গত দুই বছরে সহযোগীদের নিয়ে নগরীর ৪০ টির বেশি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তৌহিদ।

ওসি কামরুজ্জামান আরও বলেন, সম্প্রতি নগরীর হালিশহরে এক বাসায় চুরির ঘটনায় দুই চোরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে গত ৯ নভেম্বর বায়েজিদ বোস্তামীর গুলবাগ আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমানের বাসা থেকে মুঠোফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় জড়িতদের তথ্য পাওয়া যায়। পরে তাদের কাছ থেকে চুরি করা ল্যাপটপও উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, বাসা থেকে ল্যাপটপ ও দুটি আই ফোন চুরির অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা করেছিলেন মাহবুব।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

চকরিয়ার গায়ক চট্টগ্রাম শহরে এসে করেন চুরি

আপডেট সময় ০১:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১