ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

ওমিক্রন: জনপ্রশাসনের সবাইকে মাস্ক পরার নির্দেশ

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৯:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • ৯৭৮ বার পঠিত

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) এমন নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, বর্তমানে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনেকে মাস্ক পরিধান করছেন না। কোভিড-১৯ এর প্রকোপ কিছুটা কমলেও একেবারে নির্মূল হয়নি। এর মধ্যে আবার করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে।

এ অবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে করোনাভাইরাসের ‘ওমিক্রন’ ধরন শনাক্ত হয়, যা দেশে এই প্রথম ওমিক্রন ধরন শনাক্ত হলো।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

ওমিক্রন: জনপ্রশাসনের সবাইকে মাস্ক পরার নির্দেশ

আপডেট সময় ০৯:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১