ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

সোশ‌্যাল মিডিয়ায় নগ্ন ভিডিও, রাধিকাকে বয়কটের দাবি

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৭:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ১৪৯১ বার পঠিত

কালেরপত্র ডেষ্ক :

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের পুরোনো সিনেমার নগ্ন দৃশ‌্যের ভিডিও আবারো সোশ‌্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরই শুক্রবার (১৩ আগস্ট) সকাল থেকে ‘বয়কট রাধিকা আপ্তে’ হ‌্যাশট‌্যাগে ছয়লাপ টুইটার।
সোশ‌্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নগ্ন দৃশ‌্যটি মূলত রাধিকা অভিনীত ‘পার্চড’ সিনেমার। যেখানে আদিল হুসেনের সঙ্গে বিবস্ত্র হয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতে দেখা যায় রাধিকাকে। ২০১৬ সালে এই ক্লিপটি প্রথম অন্তর্জালে ফাঁস হয়। এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন রাধিকা। সেই পুরোনো ক্লিপটি আবারো সামনে এনেছেন নেটিজেনরা। পুরোনো বিষয় নিয়ে ফের চটেছেন তারা।
বেশ কজন টুইটার ব্যবহারকারীর দাবি-‘বলিউডের মধ্যে কোনো জঘন্য ঘটনা ঘটলেও তারা সেটা নিয়ে মুখ খোলেন না, আর পৃথিবীর যেখানে যাই হোক না কেন তা নিয়ে তাদের কথা বলা চাই।’
আরেকজন লিখেছেন-তাদের সিনেমা এতটাই বাজে যে, আমি কোনো ছবি-ভিডিও দিতে পারলাম না। আসল ব্যাপার হচ্ছে, তারা সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অবিলম্বে দেশ থেকে তাদের ব্যান করা হোক।
নতুন করে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এখনো এ বিষয়ে কথা বলেননি রাধিকা। তবে ২০১৬ সালে ভিডিওটি ফাঁস হওয়ার পর রাধিকা বলেছিলেন-‘অভিনেত্রী হিসেবে আমি নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে আবিষ্কার করতে চাই। বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে আমি সেই সুযোগও পাচ্ছি। আর পার্চড’র কোনো দৃশ্য তো ফাঁস হয়নি। বরং সিনেমাটি বিদেশে মুক্তি পেয়েছে। আর নেতিবাচক মন্তব্যের ভয় আমি পাই না। চুপ করে থাকলে তো লোকে নেতিবাচক কথাই বলবে। আমি যা বিশ্বাস করি তাই করেছি। ডাবল স্ট্যান্ডার্ড হতে পারব না।’
বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন রাধিকার সহশিল্পী আদিলও। এ অভিনেতা বলেছিলেন-‘আপনারা শুধু যৌনদৃশ্যই ফাঁস করলেন কিন্তু সিনেমার অন্য সুন্দর দৃশ্য ফাঁস করলেন না। এতে বোঝা যায় আমাদের সমাজের মানুষ যৌনতায় কতটা আচ্ছন্ন।’

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

সোশ‌্যাল মিডিয়ায় নগ্ন ভিডিও, রাধিকাকে বয়কটের দাবি

আপডেট সময় ০৭:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১