
বোয়ালখালীতে হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার পোপাদিয়া আকুবদণ্ডী এলাকায় হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সঙ্গে সংযুক্ত এ এতিমখানা ও হেফজখানার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মেহেদী হাসান ফারুক।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলম দিদার সিআইপি,অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুর রহিম,এস এম শাহাবুদ্দিন, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছেরসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, এতিম ও হিফজ শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ এলাকার ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করেন।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2026 আজকের সংবাদ. All rights reserved.