ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১
ই-পেপার দেখুন

রবিবার ডিএসইতে সূচকে পতন, তবে লেনদেনে উত্থান

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৮:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • ৯৬৫ বার পঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন বেড়েছে লেনদেন। এছাড়া অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

জানা গেছে, ডিএসইতে এদিন ৫৩১ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৯ কোটি ৬৩ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৩০ লাখ টাকার।

দিনভর লেনদেন হওয়া ৩০২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১২০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪৫টির।

ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬০ পয়েন্টে।

সিএসইতে এদিন ১৪৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৫টির দর বেড়েছে, কমেছে ৭২টির এবং ৫২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল

রবিবার ডিএসইতে সূচকে পতন, তবে লেনদেনে উত্থান

আপডেট সময় ০৮:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩