ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন
ই-পেপার দেখুন

বোয়ালখালীর মাশফি হত্যাকান্ডে শিক্ষক জাফর আটক, ৭ দিনের রিমান্ড

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৯:০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ৯৯৫ বার পঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়নে মাদ্রাসা ছাত্র ইফতেখার মালিকুল মাশফিক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হযরত মওলানা অছিয়র রহমান হেফজখানার শিক্ষক জাফর আহমেদকে (৬০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

এরআগে হত্যাকান্ড সংঘটিতর অভিযোগে মাদ্রাসার তিন শিক্ষককে পুলিশ শিক্ষক জাফরকে মাশফির মামার করা মামলায় গ্রেপ্তার দেখায়।
বোয়ালখালী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ইফতেখার মালিকুল মাশফি হত্যা মামলায় মাদ্রাসা শিক্ষক আমরা জাফর আহমেদকে গ্রেপ্তার করেছি। আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’
এরআগে, শনিবার রাতে নিহতের মামা মাসুদ খান বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

নিহতের ভাই মাজেদ বলেন, ‘আমার ভাই কয়েকদিনের মধ্যে আমপাড়া নেয়ার কথা ছিল। তাকে মাদ্রাসায় পাঠানোর পরের দিন সকালে খবর পাই সে ওয়াশরুমে যাওয়ার কথা বলে রুম থেকে বের হলে তাকে আর পাওয়া যাচ্ছে না। পরে মাদ্রাসায় গিয়ে আমরা অনেক খোঁজাখুঁজির পর দুই তলার স্টোর রুমে কম্বল মোড়ানো গলা কাটা অবস্থায় মাশফিকে দেখতে পাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আমি ভাই হত্যার সঠিক ও সর্বোচ্চ বিচার দাবি করছি।’

উল্লেখ্য, শনিবার সকালে বোয়াখালীর পশ্চিম চরণদ্বীপ হযরত মওলানা অছিয়র রহমান হেফজখানায় স্টোর রুম থেকে মাদ্রাসা ছাত্র ইফতেখার মালিকুল মাশফিকের কম্বল মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু

বোয়ালখালীর মাশফি হত্যাকান্ডে শিক্ষক জাফর আটক, ৭ দিনের রিমান্ড

আপডেট সময় ০৯:০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২