
বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা আর মেক্সিকোর মধ্যকার খেলা দেখার উন্মাদনায় ব্যস্ত যখন সবাই, সেই সুযোগকে কাজে লাগিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহল্লা শেখ চৌধুরী পাড়া থেকে ৭টি গরু লুট করে নিয়ে গেছে অস্ত্রধারী লোকেরা।
শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার আহল্লা শেখ চৌধুরী পাড়ার চৌধুরী বাড়ীতে হানা দেয় সংঘবদ্ধ অস্ত্রধারীরা।জানা যায়, রাত সোয়া দুইটার সময় মো. শাহজাহান চৌধুরীর গোয়াল ঘর থেকে ২টি ও আবুল কাশেম চৌধুরীর গোয়াল ঘর থেকে ৫টি দেশিয় জাতের গরু মিনি ট্রাকে তুলে নিয়ে গেছে অস্ত্রধারী লোকেরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।এ ঘটনায় বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন সুমন।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2026 আজকের সংবাদ. All rights reserved.