ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১ Logo বোয়ালখালীতে হাসপাতাল চত্বর থেকে সিএনজি উধাও Logo কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন Logo চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের
ই-পেপার দেখুন

“বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা”

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১০:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০৯ বার পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:-সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে রাওজান ওয়্যারিয়র্সকে হারিয়ে বোয়ালখালী টিম চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে রাওজান ওয়্যারিয়র্স ১০ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে। কিন্তু বোয়ালখালী টিম গতি ধরে রেখে ৯.২ ওভারে ১৩৬ রান করে জয় নিশ্চিত করে। এই ম্যাচে বোয়ালখালী টিমের রিদয় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও দলের অন্য খেলোয়াড় ইব্রাহিম এবং বেলাল দুইটি করে উইকেট লাভ করেন। বোয়ালখালী টিমের ক্যাপ্টেন ছিলেন পারবেজ।

খেলার পর এক খেলোয়াড় জানান, বিগত কয়েক বছরে দক্ষিণ চট্টগ্রামের প্রান্তে অবস্থিত বোয়ালখালী উপজেলাটি ‘অভিশপ্ত’ নামে পরিচিত হলেও, এই অঞ্চলের ক্রীড়াঙ্গন একটি আলাদা গল্প বলে। তিনি বলেন, “আমাদের ক্রিকেটাররা নানা টুর্নামেন্টে অংশগ্রহণ করে অসামান্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে, ৪-৫টি টুর্নামেন্টে অংশ নিয়ে আমাদের টিম ৩ বার চ্যাম্পিয়ন হয়ে নজির স্থাপন করেছে। তবে, আমাদের প্লেয়ারদের বারবার অদৃশ্যতে হারিয়ে যেতে হচ্ছে, কেননা এই অঞ্চলে যথাযথ টুর্নামেন্টের অভাব রয়েছে।”

তিনি আরও বলেন, “কোন ক্রিকেট একাডেমি না থাকা, যা প্লেয়ারদের উন্নতির জন্য অত্যাবশ্যক। ক্রিকেট টুর্নামেন্টের সৃষ্টির অভাব, যা আমাদের প্লেয়ারদের পরিচিতি অর্জনের সুযোগ হ্রাস করছে। স্পনসরের অভাব, যার কারণে অনেক প্লেয়ার ভালো টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না; কারণ অধিকাংশ প্লেয়ারই ছাত্র। মাঠ থাকলেও ফুটবল একাডেমির দখলে থাকার কারণে ক্রিকেটাররা পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে না।”

বোয়ালখালীতে ক্রীড়াপ্রেমীদের অভাব নেই জানিয়ে ওই খেলোয়াড় বলেন, “আমরা আশা করি আমাদের এই লেখা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে এবং যেন বোয়ালখালীর ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব হয়।”

বোয়ালখালী টিমের খেলোয়াড়দের সম্ভাবনাকে আলোড়িত করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং বোয়ালখালী ক্রিকেটের নতুন দিগন্ত উন্মোচন করি!

ট্যাগস :

আপনার মতামত লিখুন

সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১

“বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা”

আপডেট সময় ১০:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬