
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের একটি বাড়ির লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ প্রজাতির অজগর উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুর বক্স কন্ট্রাক্টরের বাড়ির মো. আজমের ঘরে সাপটির দেখা মেলে।
খবর পেয়ে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্য আমির হোসাইন শাওন ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।
তিনি জানান, মো. আজমের পরিবারের সদস্যরা রান্নার জন্য লাকড়ি আনতে গিয়ে লাকড়ির ঘরে সাপটি দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়।
আমির হোসাইন শাওন বলেন, “সম্ভবত খাদ্যের সন্ধানে সাপটি লোকালয়ে চলে এসেছে। উদ্ধার হওয়া বার্মিজ প্রজাতির অজগরটির ওজন প্রায় ১২ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট।”
উদ্ধারের পর অজগরটিকে নিরাপদে পাহাড়ি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2026 আজকের সংবাদ. All rights reserved.