
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী এলাকায় ইমরান হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আসকর পাড়া আইসক্রিম ফ্যাক্টরি এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমরান হোসেন ওই এলাকার মৃত বজল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে ঘরের দরজা বন্ধ দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে টিনের ফাঁক দিয়ে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইমরানের ভাই মো. ইমন হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার স্ত্রী গৃহকর্মীর কাজ করেন। তাদের এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2026 আজকের সংবাদ. All rights reserved.