ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন
ই-পেপার দেখুন

বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  এক মাছ ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেজাম উদ্দিন (৪০) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

৩১ জুলাই, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক লাইট জ্বালানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহত নেজাম উদ্দিন উপজেলার পশ্চিম শাকপুরার ইয়াছিন  তালুকদার পাড়ার মৃত নূর হোসেনের ছেলে।
নিহতের স্বজন মো. মোজাম্মেল জানান, সন্ধ্যায় হোল্ডারে বাল্ব লাগানোর সময় নেজাম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে রাত ৯টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নেজামকে মৃত ঘোষণা করেছেন।
এর আগে গত ৫ জুন দুপুর ২টার দিকে শাকপুরা চৌমুহনী বাজারে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছ বিক্রেতা রনি দাস (২৫) মারা যান। রণি পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের রণজিত দাসের ছেলে। রনি গত ৩ মাস আগে বিয়ে করেছিলেন। এছাড়া ওই বাজারে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছিলেন উপজেলার সারোয়াতলীর ইমামুল্লাচরের বাসিন্দা মো. ইব্রাহীম। তিনি চমেক হাসপাতালের বার্ণ ইউনিটে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, বাজারে অবৈধভাবে বিদ্যুৎ সরবরাহ করেন মঞ্জুর নামের এক জেনারেটর ব্যবসায়ী। তিনি জেনারেটর থেকে বিদ্যুৎ সরবরাহের কথা বলে টাকা নিলেও মূলত বৈদ্যুতিক লাইন থেকে অবৈধ উপায়ে বিদ্যুৎ সরবরাহ করেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু

বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  এক মাছ ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ১২:৪৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২