ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন
ই-পেপার দেখুন

জ্যৈষ্ঠপুরা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনীর অভিযানে যুবক আটক

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১০:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৬০০ বার পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা মহাবোধি মন্দিরের বোধি বৃক্ষ ও বুদ্ধমূর্তির চীবরে অগ্নিসংযোগের ঘটনায় মো. রহিম (২৭) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সন্দীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রহিম ওই এলাকার রবিউল হকের ছেলে।

বোয়ালখালী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাসেল প্রধান  বলেন, মঙ্গলবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ‘জ্যৈষ্ঠপুরা মহাবোধি মন্দিরে’ দুষ্কৃতিকারীরা বোধি বৃক্ষের কাপড় ও মন্দিরের ভিতরে থাকা বুদ্ধমূর্তির চীবর (কাপড়) খুলে আগুন ধরিয়ে দেয়।

ভিডিও দেখতে ক্লিক করুন।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি বিশেষ পেট্রোল টিম ঘটনাস্থলে যায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানা যায়, মো. রহিম নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে রাত আনুমানিক ৪টার দিকে বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরবর্তীতে সেনাবাহিনীর টহল টিম স্থানীয় বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী ও সাবেক চেয়ারম্যান মো. আজিজুল হকের সহায়তায় তাকে বাড়ি থেকে আটক করে।

জিজ্ঞাসাবাদে রহিম মন্দিরে অগ্নিসংযোগের কথা স্বীকার করলেও কোনো যুক্তিসংগত কারণ জানাতে পারেনি। পরবর্তী তদন্ত ও আইনগত প্রক্রিয়ার জন্য তাকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু

জ্যৈষ্ঠপুরা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনীর অভিযানে যুবক আটক

আপডেট সময় ১০:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫