ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

৪ ঘণ্টার সংঘর্ষে রণক্ষেত্র চান্দগাঁও

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১০:২২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ৮২০ বার পঠিত

চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ আসনের চান্দগাঁওয়ের মৌলভীপুকুর পাড় এলাকায় বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশ-বিজিবির ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বিএনপির কর্মীরা।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে থেমে থেমে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।সূত্র জানায়, রোববার ভোটকেন্দ্রে যেতে ভোটাদের বাধা দেন বিএনপির কর্মীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিএনপির কর্মীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বিএনপির কর্মীরা।পুলিশও পাল্টা টিয়ারশেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বিএনপির নেতাকর্মীরা।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির কয়েকশ নেতাকর্মী ফের জড়ো হয়ে মৌলভীপুকুর পাড়ে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে কিছুটা পিছু হটে পুলিশ পাল্টা ধাওয়া দেয় ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এরপর র‍্যাব ও বিজিবির টহলদল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা চারদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির সাঁজোয়া যান ঘটনাস্থলে আসে। সেনাবাহিনীর দুইটি টহল দলকেও আনা হয়। এতে পিছু হটে বিএনপির নেতাকর্মীরা। এ সময় র‌্যাবের একটি গাড়ি ভাঙচুর করে বিএনপির কর্মীরা। পরে ঘটনাস্থলে জলকামানসহ অতিরিক্ত বিজিবি ও র‍্যাব মোতায়েন করলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

এ সংঘর্ষে আহত ও আটকের বিষয়ে জানতে বিকেলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

৪ ঘণ্টার সংঘর্ষে রণক্ষেত্র চান্দগাঁও

আপডেট সময় ১০:২২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪