ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব
ই-পেপার দেখুন

হাটহাজারী হামলার প্রতিবাদে বোয়ালখালীতে ইসলামী ফ্রন্টের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের হাটহাজারীতে জুলুছের গাড়িতে হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টায় পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয় বিক্ষোভ মিছিলটি।

এ মিছিলে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সচিব অধ্যক্ষ মাওলানা ইসমাইল নোমানী, জননেতা মুহাম্মদ আজম,ওসমান গনি,সেকান্দার কাদেরি,  মাওলানা ফোরকান কাদেরি, যুবনেতা জাহাঙ্গীর আলম, মামুন উদ্দিন মেম্বার, রাশেদুল আলম ইফতি, ছাত্রনেতা আরিফুল ইসলাম, সরোয়াতলী আলা হযরত স্মৃতি সংসদের প্রতিনিধি মন্জুরুল ইসলাম সোহেল, ছাত্রনেতা আবদুর রশিদসহ ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আহলে সুন্নাতের শান্তিপূর্ণ জশনে জুলুছের গাড়িতে হামলা একটি ঘৃণ্য ও ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

তারা আরও বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। অথচ বারবার এ ধরনের পরিকল্পিত হামলা চালিয়ে শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা চলছে। যদি ন্যায্য বিচার না হয়, তবে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

প্রতিবাদ সমাবেশ চলাকালে উপজেলার কানুনগোপাড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে বোয়ালখালী থানা পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

প্রসঙ্গত, চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলামের (হাটহাজারী মাদ্রাসা) ‎সামনে এক যুবক অবমাননাকর অঙ্গভঙ্গির ছবি ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে জশনে জুলুছের গাড়িতে হামলা করে মাদ্রাসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

হাটহাজারী হামলার প্রতিবাদে বোয়ালখালীতে ইসলামী ফ্রন্টের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০১:৪৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫