ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের দেয়াল লিখন Logo বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, খাল ভরাটে জরিমানা Logo বোয়ালখালীতে কৃষকদের নিয়ে করলা ‘ডন’ জাতের প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস Logo বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান Logo বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন
ই-পেপার দেখুন

সাভারে বেপরোয়া সেলফি পরিবহনের ধাক্কায় নারী পুলিশ সদস্য নিহত

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৮:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ৮০০ বার পঠিত

সাভার, (ঢাকা): সাভারে বেপরোয়া সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় আফসানা আক্তার (২২) নামের এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আফসানা বরিশালের আব্দুল করিমের মেয়ে। তিনি মিরপুর-১৪ নম্বরের ১১ ব্যাটলিয়ানের এপিবিএনর কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, আফসানা আক্তার তার স্বামীর মোটরসাইকেলে করে আরিচার দিকে যাচ্ছিলেন। পথে হেমায়েতপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে বেপরোয়া সেলফি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুইজনেই সড়কে ছিটকে পড়েন ও ঘটনাস্থলেই আফসানা নিহত হন। আহতাবস্থায় নিহতের স্বামীকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল আক্তার বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। তিনি এপিবিএন সদস্য। এ ঘটনায় সেলফি পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের দেয়াল লিখন

সাভারে বেপরোয়া সেলফি পরিবহনের ধাক্কায় নারী পুলিশ সদস্য নিহত

আপডেট সময় ০৮:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩