ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া Logo বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
ই-পেপার দেখুন

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে বোয়ালখালীতে এক দোকানিকে জরিমানা

বোয়ালখালীতে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২২ জুন) উপজেলার শাকপুরা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

অভিযানে ‘মা-বাবার দোয়া’ নামের একটি দোকানে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য বিক্রির জন্য সংরক্ষণের প্রমাণ পেয়ে দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং কাঁচাবাজারে সবজির দাম পর্যবেক্ষণ ও মনিটরিং করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘মানহীন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও পণ্যের গুণগত মান নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে।’

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে বোয়ালখালীতে এক দোকানিকে জরিমানা

আপডেট সময় ১১:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫