ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরে আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ হয়েছে গোয়ালঘরে থাকা তিনটি গরু। পুড়ে গেছে তিন বসতঘর।

১ মার্চ, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্বপন মহাজনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।নিহত প্রতিভা মহাজন (৬০) স্বপন মহাজনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য জুয়েল ঘোষ জানান, রাত দেড়টার দিকে স্বপন মহাজনের গোয়াল ঘরে আগুন লাগে প্রথমে। এসময় গোয়াল ঘরে আগুন দেখতে পেয়ে স্বপন মহাজন ও তার স্ত্রী গোয়ালঘরে থাকা ৩টি গরু বের করে আনেন। এরপর বসতঘরের জিনিসপত্র বের করতে ঘরে যান প্রতিভা মহাজন। তিনি আর ঘরের বাইরে আসতে পারেননি। তিনি ঘরেই দগ্ধ হয়ে মারা যান। আগুনে গরুগুলোর শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। আগুনে স্বপনের গোয়ালঘর, রান্নাঘর, বসতঘর এবং স্বপনের ভাই চন্দনের বসতঘর পুড়ে গেছে।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ২টি গাড়ি আগুন নিয়ন্ত্রনে আনে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.সাইদুর রহমান। তিনি বলেন, বৈদ্যুতিক শট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে দুই মালিকের তিন বসতঘর পুড়ে যায়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এ অগ্নিকাণ্ডে একজন বৃদ্ধা দগ্ধ হয়ে মারা গেছেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০২:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩