ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন Logo চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের Logo বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা Logo বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি Logo সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সন্তানদের বিদেশে ই-পাসপোর্ট বিতরণ: আদালতের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিতর্ক সৃষ্টি
ই-পেপার দেখুন

বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজে নবীন বরণ

চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম (ডিগ্রি) কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দীন।

প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য মো. শওকত আলম, উপাধ্যক্ষ মোহাম্মদ মোহসীন উদ্দীন, সাংবাদিক সিরাজুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদিকা শাহেদা বেগম, ভর্তি কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহীম, মো. জয়নাল আবেদীন, মো. মোরশেদ আনোয়ার, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, আবুল হাসেম, পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি আবু আকতার, ছাত্রদলের সাবেক সভাপতি ইমরানুল হক জিকু প্রমুখ।

প্রধান অতিথি এরশাদ উল্লাহ বলেন, “শিক্ষার্থীদের জীবনে সাফল্য অর্জনের জন্য তিনটি গুণ থাকা জরুরি—স্বপ্ন দেখার সাহস, পরিকল্পনা করার দক্ষতা এবং অবিচল অধ্যাবসায়।”

প্রধান আলোচক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ বলেন, “একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং একজন দায়িত্বশীল, নৈতিক ও দক্ষ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা।”

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক রাজেন্দ্র লাল দে, প্রভাষক দিলুয়ারা বেগম এ্যানি ও প্রভাষক টুম্পা সেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজে নবীন বরণ

আপডেট সময় ১০:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫