ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১ Logo বোয়ালখালীতে হাসপাতাল চত্বর থেকে সিএনজি উধাও Logo কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে শাহ্সূফি আল্লামা আবদুল মাবুদ আলকাদেরী (র.)’র ৩৯তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব মোজাদ্দেদে মিল্লাত আল্লামা গাজী ইমাম শেরে বাংলা (র.)’র প্রধান খলিফা শাহ্সূফি আল্লামা আবদুল মাবুদ আলকাদেরী (র.)’র ৩৯তম বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) ২৩ সফর আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী দরবার শরিফের প্রধান মুতাওয়াল্লি শাহসুফি হযরতুলহাজ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ আমিনুল হক আলকাদেরী (মা.জি.আ.) বলেন, “আল্লাহর প্রতি তাকওয়া ও হযরত রাসূলুল্লাহ (সা.)’র মহব্বতই দুনিয়া-আখিরাতের মুক্তির একমাত্র পথ। এজন্য প্রয়োজন আওলিয়া কেরামের আধ্যাত্মিক দর্শন। আল্লাহর ওলিদের দর্শনে অন্তর পাপমুক্ত হয়।”

তিনি আরও বলেন, সুন্নিয়ত কোনো পীর-ভিত্তিক সংগঠন নয়, বরং এটি আক্বিদা-ভিত্তিক একটি সংগঠন। বক্তারা এ সময় বলেন, যুগে যুগে আল্লাহর অলীগণ সমাজকে পথভ্রষ্টতা, নাস্তিকতা ও অনাচার থেকে মুক্ত করতে নিরলস কাজ করেছেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শাহ্সূফি আল্লামা আবদুল মাবুদ আলকাদেরী (র.)। তাঁর সততা, নিষ্ঠা, রাসূল (সা.) প্রেম ও আধ্যাত্মিকতার মাধ্যমে অসংখ্য মানুষ সঠিক পথে ফিরে এসেছে।

মাহফিলে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী, মুফতি আল্লামা আবদুল ওয়াজেদ, মুহাদ্দিছ আল্লামা আহমদুল হক, শাহজাদা মাওলানা মোহাম্মদ আবদুল করিম আলকাদেরী, আল্লামা সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী, মাওলানা সৈয়দুল হক আনসারী, প্রফেসর মাহবুবুল আলম, সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো. বোলার হোসেন ও শাহজাদা সৈয়দ মোহাম্মদ আবদুল ওয়াহেদ শিহাব আলকাদেরী।

শাহজাদা হাফেজ কারী মাওলানা সৈয়দ মোহাম্মদ আবদুর রকিব রাহাত আলকাদেরীর মিলাদ ক্বিয়াম শেষে আখেরী মুনাজাত পরিচালনা করেন আওলাদে ইমাম শেরে বাংলা (র.) পীরজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আলকাদেরী।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন

বোয়ালখালীতে শাহ্সূফি আল্লামা আবদুল মাবুদ আলকাদেরী (র.)’র ৩৯তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫