ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন Logo চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের Logo বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা Logo বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি Logo সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সন্তানদের বিদেশে ই-পাসপোর্ট বিতরণ: আদালতের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিতর্ক সৃষ্টি
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মধ্যরাতে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মাওলানা ইসমাঈলের বাড়িতে বসবাসকারী হারুনুর রশীদের ছয় কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘরটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পোল্ট্রি মুরগীর খামারি হারুনুর রশীদ বলেন,
দীর্ঘ দিন ধরে তিনি মাওলানা ইসমাঈলের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন। আগুনে ঘরসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। একই সাথে ব্যবসার ২ লাখ ২২ হাজার টাকাসহ মেয়ের ৪ ভরি স্বর্ণের গয়নাও ভস্মীভূত হয়েছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে

আপডেট সময় ০১:১৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬