ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন Logo চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের Logo বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা Logo বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি Logo সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সন্তানদের বিদেশে ই-পাসপোর্ট বিতরণ: আদালতের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিতর্ক সৃষ্টি
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে এসএসসিতে সেরা অভিজিৎ

এসএসসি ২০২৫ পরীক্ষায় চট্টগ্রামের বোয়ালখালীতে বিজ্ঞান বিভাগে শীর্ষ স্থান অর্জন করেছে ডা. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ। তার প্রাপ্ত নম্বর ১২৩৫। অক্লান্ত পরিশ্রম, আত্মবিশ্বাস এবং পরিবার ও শিক্ষকদের অনুপ্রেরণায় সে এই কৃতিত্ব অর্জন করেছে।

বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা অভিজিৎ জানায়, আমার এই ফলাফলের পেছনে আমার মা-বাবা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তারা পাশে না থাকলে এতদূর আসা সম্ভব হতো না।

তার বাবা রাজীব ঘোষ বলেন, ছেলে শুরু থেকেই নিয়মিত পড়াশোনা করত। আমরা সব সময় তাকে স্বাধীনভাবে শেখার সুযোগ দিয়েছি। এই ফলাফলে আমরা গর্বিত।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, অভিজিৎ আমাদের বিদ্যালয়ের গর্ব। এমন মেধাবীরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে পারে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বাপন ভঞ্জ বলেন, অভিজিৎ খুবই মনোযোগী, বিনয়ী ও পরিশ্রমী ছাত্র। আমরা শুরু থেকেই তার মধ্যে বিশেষ সম্ভাবনা দেখেছিলাম। তার এই সাফল্য আমাদের বিদ্যালয়ের শিক্ষার মানেরই প্রতিফলন।

মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম বলেন,অভিজিৎ ঘোষের এ কৃতিত্ব আমাদের প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা, অনুশীলন ও উৎসাহ থাকলে যে কোনো শিক্ষার্থী বড় অর্জন করতে পারে। আমরা আশা করি, সে ভবিষ্যতেও এমন ফলাফল ধরে রাখবে এবং দেশ গঠনে ভূমিকা রাখবে।

অভিজিৎ ঘোষের এই সাফল্য শুধু ডা. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় নয়, বরং পুরো বোয়ালখালীর জন্য এক অনন্য গর্বের বিষয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

বোয়ালখালীতে এসএসসিতে সেরা অভিজিৎ

আপডেট সময় ০১:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫