ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন Logo চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের Logo বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা Logo বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি Logo সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সন্তানদের বিদেশে ই-পাসপোর্ট বিতরণ: আদালতের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিতর্ক সৃষ্টি
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে অর্ধলক্ষ টাকা জরিমানা অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৫:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ৬৬৯ বার পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :: চট্টগ্রাম বোয়ালখালীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে মোঃ নেজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ের হাট সংলগ্ন মহিউদ্দিন মাজারের পাশে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১)ধারার আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্ত মোঃ নেজাম উদ্দীন বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের ৭ নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।

বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত নাল ফসলি জমির টপ সয়েল কর্তন করার অপরাধে নেজাম উদ্দীন নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

বোয়ালখালীতে অর্ধলক্ষ টাকা জরিমানা অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে

আপডেট সময় ০৫:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫