ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১
ই-পেপার দেখুন

“বোয়ালখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক, খোয়া গেল অটোরিকশা-মোবাইল-নগদ টাকা”

বোয়ালখালী প্রতিনিধি::চট্টগ্রামের বোয়ালখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. মহসিন (২৯) নামে এক যুবক অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থা সংকটাপন্ন হওয়ায় পাঠানো হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে।

রোববার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ির গ্যারেজ সংলগ্ন স্থানে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে ভর্তি করান।

মহসিন উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোরশেদ সওদাগর বাড়ির মো. নাছেরের ছেলে।

ঘটনার বিষয়ে মহসিনের মা ফাতেমা বেগম জানান, “রোববার সকালে সাড়ে ১১টার দিকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় মহসিন। এরপর আর তার কোনো খোঁজ ছিল না। সন্ধ্যায় খবর পাই, হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মোবাইল, গাড়ি, মানিব্যাগ, এমনকি একটাও টাকা নেই। সব নিয়ে গেছে ওরা।”

তিনি আরও বলেন, “মহসিন নিয়মিত রিকশা চালায় না। শখ করে মাঝে মধ্যে চালায়। সে প্রায় দুই বছর বিদেশে ছিল।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসানুল করিম বলেন, “অচেতন অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। আমরা তাকে অক্সিজেন ও নরমাল স্যালাইন দিই। প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পরও জ্ঞান না ফেরায় চমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল

“বোয়ালখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক, খোয়া গেল অটোরিকশা-মোবাইল-নগদ টাকা”

আপডেট সময় ১১:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫