ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালী পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে চবি ভর্তি পরীক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস Logo ক্যাশবাক্স ভেঙে বোয়ালখালীতে দোকানির দেড় লাখ টাকা চুরি Logo গোলামানে গাউছুল আজম দস্তগীর সংগঠনের উদ্যোগে দুইদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন Logo বোয়ালখালীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে  বিএনপি নেতা আবুল বশরের ওপর ছুরিকাঘাত Logo বোয়ালখালীতে বাড়ির উঠোন থেকে সিএনজি অটোরিকশা চুরি Logo বোয়ালখালীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে তিন দোকানের তালা ভেঙে মোবাইল ও কম্বল চুরি Logo বোয়ালখালীতে ৫ দিন ব্যাপী গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) মাহফিল শুরু
ই-পেপার দেখুন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: সাধারণ ছুটি উপেক্ষা করে কারখানা খোলা রাখার অভিযোগ

আপসহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক এবং এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা ও শোক পালন করার নির্দেশনা দেওয়া হয়।

তবে উপজেলার আরকান সড়কের গোমদন্ডী ফুলতল এলাকায় অবস্থিত এন মোহাম্মদ প্ল্যাস্টিক ইন্ডাস্ট্রি ওই সাধারণ ছুটির দিনেও খোলা রাখার অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান, রাষ্ট্রীয় শোক ও ছুটি উপেক্ষা করে স্বাভাবিক কার্যক্রম চালু রাখায় তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছেন।
উপজেলা শ্রমিকদল নেতা আকরাম হোসেন দুলাল বলেন, “রাষ্ট্রীয় শোক এবং সরকারি ছুটির বিষয়ে সকল প্রতিষ্ঠানকে সরকারি নির্দেশনা মেনে চলা উচিত। বিশেষ করে জাতীয় গুরুত্বপূর্ণ শোকের সময়ে এ ধরনের অনিয়ম করা শ্রমিকদের প্রতি অন্যায়।”
কারখানার ব্যবস্থাপক আবু আলম জানান, “ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস হওয়ায় কারখানা খোলা রাখতে হয়েছে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুখ বলেন, “আমি বিষয়টি জানি না, তবে এখন খবর নিচ্ছি।”
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে গভীর শোকের আবহ বিরাজ করছে। রাজনৈতিক দল, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা কর্মসূচির মাধ্যমে শোক প্রকাশ করছেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালী পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: সাধারণ ছুটি উপেক্ষা করে কারখানা খোলা রাখার অভিযোগ

আপডেট সময় ০৭:১৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫