ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন
ই-পেপার দেখুন

ছাত্রলীগের সহ-সভাপতি নারীসহ আটক ৩০০ টাকায় মুক্ত!

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৯:৫০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ১১৩৩ বার পঠিত

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার একটি বাসা থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ তরুণীসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা আবদুল আল আহাদসহ ১০ জনকে ৩০০ টাকা জরিমানা অনাদায়ে ২ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত এ আদেশ দিয়েছেন।

আবদুল আল আহাদ পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি।

আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার একটি বাসা থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ছাত্রলীগ নেতা আবদুল আল আহাদসহ ১০ জনকে আদালতে হাজির করা হয়। তাদের পাঁচলাইশ থানার ননজিআর মামলায় (নম্বর- ৭৬/২১) গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আসামিরা আদালতে দোষ স্বীকার করেন। আদালত প্রত্যেককে ৩০০ টাকা জরিমানা অনাদায়ে ২ দিনের কারাদণ্ড দিয়েছেন।

এর আগে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বাংলানিউজকে বলেন, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কের ১২ নম্বর বাসা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন নারী ও ৬ জন পুরুষ।   

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু

ছাত্রলীগের সহ-সভাপতি নারীসহ আটক ৩০০ টাকায় মুক্ত!

আপডেট সময় ০৯:৫০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১