আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে আসনের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
ডা. আবু নাছের বর্তমানে বোয়ালখালী উপজেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়ন দাখিল শেষে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
নিজস্ব সংবাদদাতা 









