ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১
ই-পেপার দেখুন

চট্টগ্রাম বোয়ালখালীতে হেফজখানার ২য় তলায়  ছাত্র মাশফির গলাকাটা লাশ

বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা শাহ অছিউর রহমান হেফজখানা নামে একটি মাদ্রাসায় ইফতেখার মালেকুল মাশফি (৭) নামে এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।ইফতেখার মালেকুল মাশফি চরণদ্বীপ ফকিরাখালী বকস্ মিয়া সওদাগরের বাড়ির আবদুল মালেকের ছেলে বলে জানা যায় ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসাটি তালাবদ্ধ করে দিয়ে শিক্ষকদের আটকে রেখেছে।শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার চরণদ্বীপ থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার সকাল ৮টায় নিহতের বড়ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ তার ফেসবুক আইডি থেকে হাফেজ পড়ুয়া ছোট ভাইকে পাওয়া যাচ্ছে না বলে স্ট্যাটাস দেন। মাদ্রাসার পরিচালক শাহজাদা শেখ মো. সালাউল্লাহ জানান, সকালে মাশফি সবার সঙ্গে নামাজ পড়েছে। এরপর ছবকও নিয়েছে। ৭টার দিকে নাস্তা করতে গেলে তাকে আর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হেফজখানার দুইতলায় তার গলাকাটা লাশ দেখতে পায়। মাদ্রাসায় তখন শিক্ষার্থী ও হাফেজ জাফর আহমদ ছিল। এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, দীর্ঘ চেষ্টার পর আমরা লাশ উদ্ধার করেছি। ঘটনাটি খুবই লোমহর্ষক। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রাম বোয়ালখালীতে হেফজখানার ২য় তলায়  ছাত্র মাশফির গলাকাটা লাশ

আপডেট সময় ০২:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২