ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১ Logo বোয়ালখালীতে হাসপাতাল চত্বর থেকে সিএনজি উধাও Logo কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন
ই-পেপার দেখুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত শিক্ষক সাময়িক বরখাস্ত

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৯:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৬৪০ বার পঠিত

চবি প্রতিনিধি(চট্টগ্রাম)– চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমুদ্রবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫৬২তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। গত শুক্রবার (১ আগস্ট) অনুষ্ঠিত এই সভায় তাঁকে বরখাস্ত করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তে নতুন একটি কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ডিসেম্বরে গঠিত দ্বিতীয় তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সাইদুল ইসলাম সরকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সিন্ডিকেটের কিছু নাম প্রকাশে অনিচ্ছুক সদস্য জানায়, সাইদুল ইসলাম সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য: শিক্ষার্থীদের কুপ্রস্তাব দেওয়া, যৌন হয়রানি, বিভাগীয় আসবাবপত্র জোরপূর্বক দখল, অফিসরুমকে দলীয়করণ, সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং মিথ্যা তথ্য দিয়ে বিদেশি স্কলারশিপের আবেদন করা।

অভিযুক্ত শিক্ষক সাইদুল ইসলাম সরকার এই বিষয়ে বলেন, “আমি এখনো কোন তথ্য জানি না। তবে তদন্ত হয়েছে, আমাকে ডেকেছিল। আমি আমার কথা বলেছি। এর পরে এখনো কোন কাগজপত্র পাইনি।”

সিন্ডিকেট সদস্য এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী জানান, সাইদুল সরকারের বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল, তবে সভায় কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সম্পর্কে তিনি কিছু জানতে পারেননি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “সাইদুল ইসলাম সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গঠিত ২য় তদন্ত কমিটির রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

উল্লেখ্য, সাইদুল ইসলাম সরকার আওয়ামী লীগের কৃষিবিষয়ক উপকমিটির সদস্য। সম্প্রতি জুলাই মাসে অভ্যূত্থানের ঘোরবিরোধিতার কারণে বিভাগের শিক্ষার্থীরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এর আগে শিক্ষার্থীদের কুপ্রস্তাব দেওয়া, যৌন হয়রানি, জোরপূর্বক আসবাবপত্র দখল, অফিসরুম দলীয়করণ, এবং উপ-উপাচার্যকে নিয়ে কটূক্তি করার মতো অনৈতিক কর্মকাণ্ডে তার নাম উঠে এসেছে, যা একাধিক গণমাধ্যমে প্রতিবেদন আকারে প্রকাশিত হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত শিক্ষক সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০৯:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫