ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা Logo “বোয়ালখালী ক্রিকেটের জয়ে নতুন সম্ভাবনার সূচনা” Logo সারোয়াতলী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ Logo বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন Logo বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে Logo গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন Logo চট্টগ্রাম-৮ নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দাঁড়িপাল্লার সমর্থকদের Logo বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা Logo বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি Logo সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সন্তানদের বিদেশে ই-পাসপোর্ট বিতরণ: আদালতের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিতর্ক সৃষ্টি
ই-পেপার দেখুন

চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে চলছে দুর্গাপূজা: পুলিশ সুপার সাইফুল ইসলাম

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বলেছেন, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। পূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালখালীর আমুচিয়া শ্যাম চাঁদ ঠাকুর বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজনে পুলিশ ফোর্স আরও বাড়ানো হবে। চট্টগ্রামবাসীকে শারদীয় শুভেচ্ছা জানাই।”

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারী ও আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।

এর আগে এসপি সাইফুল ইসলাম সানতু কানুনগোপাড়া গৌরাঙ্গ বাড়ি পূজা মণ্ডপও ঘুরে দেখেন।

এ সময় জেলা পুলিশের কর্মকর্তারা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান, মুক্তিযোদ্ধা ডা. মহসিন খান তরুণ, পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন শীল, সাধারণ সম্পাদক ত্রিদীপ চৌধুরী সুফল, সঞ্জয় দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে চলছে দুর্গাপূজা: পুলিশ সুপার সাইফুল ইসলাম

আপডেট সময় ০১:৫১:৫১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫