ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ী

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৯:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ৮৮৮ বার পঠিত

গোপালগঞ্জ: গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এই নিয়ে অষ্টম বারের মতো তিনি আসনটি থেকে নির্বাচিত হলেন।

এই আসনের মোট কেন্দ্র ১০৮টি। সবগুলো কেন্দ্রের ঘোষিত ফলাফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামউদ্দিন লস্কর (একতারা) পেয়েছেন ৪৬৯ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম (আম) পেয়েছেন ৪৬০ ভোট, জাকের পার্টির মাহাবুর মোল্যা (গোলাপ ফুল) পেয়েছেন ৪২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেসের শহিদুল ইসলাম (মিটু) (ডাব) পেয়েছেন ১২২ ভোট এবং গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান (মাছ) পেয়েছেন ৮৬ ভোট।

গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। এর মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে এক হাজার ৭২৩ ভোট বাতিল হয়েছে। আসনটিতে ৮৭.৮০ শতাংশ ভোট পড়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম এ ফলাফল ঘোষণা করেন।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ী

আপডেট সময় ০৯:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪