ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

খাট থেকে পড়ে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১০:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ৯২৯ বার পঠিত

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে খাট থেকে পড়ে গিয়ে আরভী নামের ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৩০ মে, সোমবার দুপুর ২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধোরলা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু ওই এলাকার মো. নাজিম উদ্দিনের মেয়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের উপ-কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, দুপুর সোয়া ২টার দিকে আরভীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। শিশুটিকে মৃত নিয়ে এসেছিল। স্বজনরা জানিয়েছে দুপুরে খাট থেকে সে পড়ে গিয়েছিল।   স্থানীয় ইউপি সদস্য মো. কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাট থেকে পড়ে গিয়েছিল শিশুটি। শিশুটির পিতা নাজিম উদ্দিন এলাকায় দিনমজুরী করেন। এর আগে নাজিমের একটি ছেলে পানিতে ডুবে মারা গিয়েছিল। তার আরো তিনটি মেয়ে রয়েছে। শিশুটির আত্মীয় মো. ইব্রাহীম জানান, শিশুটিকে খাটের বিছানায় রেখে তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এর একপর্যায়ে শিশুটি জেগে ওঠে এবং গড়িয়ে খাট আর ঘরের দেয়ালের মধ্যে থাকা ফাঁকা জায়গা পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খাট থেকে পড়ে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু

আপডেট সময় ১০:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২