ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন Logo বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা Logo বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব
ই-পেপার দেখুন

প্রথম দুই গোলে অবদান রাখার পর নিজেও পেলেন জালের দেখা

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৭:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ১৪৮৪ বার পঠিত

কালেরপত্র ডেষ্ক :

প্রথম দুই গোলে অবদান রাখার পর নিজেও পেলেন জালের দেখা। মোহামেদ সালাহর দারুণ নৈপূণ্যে নরিচ সিটিকে হারিয়ে নতুন মৌসুম শুরু করল লিভারপুল। প্রিমিয়ার লিগে শনিবার ক্যারো রোডে স্বাগতিকদের ৩-০ গোলে হারায় ইয়ুর্গেন ক্লপের দল।
এই ম্যাচ দিয়ে ১০ মাস পর চোট কাটিয়ে দলে ফেরেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

ম্যাচের ২৬তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ডি-বক্সে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের পাস পেয়ে সালাহ দারুণ ছোঁয়ায় বাড়ান জটার দিকে। ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন পর্তুগিজ ফরোয়ার্ড।

৬৫তম মিনিটে সাদিও মানের শট ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি চ্যাম্পিনশিপের সেরা হয়ে শীর্ষ লিগে উঠে আসা নরিচ। ডি-বক্সের ডান প্রান্তে বল পেয়ে ফিরমিনোকে আড়াআড়ি পাস দেন সালাহ। ডান পায়ের শটে সহজেই ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
নয় মিনিট পর স্কোরলাইনে নিজের নাম লেখান সালাহ। এবার কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি নরিচ। ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের উঁচু শটে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন মিশরের ফরোয়ার্ড সালাহ।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

প্রথম দুই গোলে অবদান রাখার পর নিজেও পেলেন জালের দেখা

আপডেট সময় ০৭:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১