ঢাকা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি Logo বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল Logo বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব Logo বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার Logo বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভ: সাংবাদিকদের ওপর হামলা, আহত দুই সাংবাদিক Logo বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু Logo আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল Logo হাওলা কুতুবিয়া সৈয়দা জাহানারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্বোধন Logo সেনাবাহিনীর অভিযানে বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১
ই-পেপার দেখুন

কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। ভবনের গ্রিল কেটে আইসিটি ল্যাব ও প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে ল্যাপটপ, চার্জার ও প্রজেক্টর চুরি করে নিয়ে গেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে স্থানীয় লোকজন বিদ্যালয়ের দিঘির পাড়ে হাঁটতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বড়ুয়া বলেন, ‘চোরের দল লোহার গ্রিল কেটে ভবনে প্রবেশ করেছে। আইসিটি কক্ষের তালা ভেঙে ৬টি ল্যাপটপ, ১০টি চার্জার ও ২টি প্রজেক্টর নিয়ে গেছে। এছাড়া আমার কক্ষে ঢুকে বিভিন্ন কাগজপত্র এলোমেলো করে ফেলেছে। সব মিলিয়ে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে ধারণা করছি।’
তিনি আরও জানান, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে বিদ্যালয়ে দায়িত্বে থাকা নৈশপ্রহরীর চোখ ফাঁকি দিয়েই এ ঘটনা ঘটেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ট্যাগস :

আপনার মতামত লিখুন

বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল

কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে চুরি

আপডেট সময় ০৭:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫