ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ Logo সীতাকুন্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল খান গ্রেফতার Logo সাতকানিয়া থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম Logo আশুতোষ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের বৃক্ষরোপণ Logo বোয়ালখালী পুলিশের সফল অভিযান: অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামী রিগ্যান বিশ্বাস গ্রেফতার Logo বোয়ালখালীতে পীরে ত্বরিকত মুফতি আব্দুর রহিম আলকাদেরী (রহ.)-এর ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান হামিদুল হক মন্নান Logo বোয়ালখালীতে  লাকড়ি রাখার ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার Logo শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বোয়ালখালীতে খালে ফেলা হলো অর্ধশতাধিক পশুর চামড়া
ই-পেপার দেখুন

এনআইডি ব্লক খুলতে চট্টগ্রাম পটিয়া নির্বাচন অফিসে রোহিঙ্গা, ধরা উপজেলা নির্বাচন অফিসার মো আরিফুল ইসলামের হাতে

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৯:৪০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ৬৯৩ বার পঠিত

চট্টগ্রাম পটিয়া :: চট্টগ্রামে পটিয়া উপজেলায় মো. সাবের নামের এক রোহিঙ্গাকে আটক করেছে উপজেলা নির্বাচন অফিসার মো আরিফুল ইসলাম,পরে তাকে পটিয়া থানা পুলিশের হাতে তুলে দেন। এ সময় তার  কাছ থেকে বাংলাদেশি জাতীয়তা পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার  (৯ জানুয়ারি) সকালে পটিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়।পটিয়া নির্বাচন অফিসের কর্মকর্তা মো আরিফুল ইসলাম সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে মো. সাবের নামের এক ব্যক্তি পটিয়া উপজেলা নির্বাচন অফিসে আসেন। এসময় তিনি পরিচয় গোপন করে আরেক রোহিঙ্গা নাগরিক আনোয়ার কামালের এআইডি কার্ড ব্লক কেন জানতে চান এবং ব্লক খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন।

তথ্য যাচাই বাছাই করতে গিয়ে নির্বাচন অফিসের কর্মকর্তারা দেখেন, ২০১৮ সালে রোহিঙ্গা হিসেবে শনাক্ত হওয়ার কারণে আনোয়ার কামাল নামের ওই এনআইডি কার্ড ব্লক (স্থগিত) করে কর্তৃপক্ষ। পরে সন্দেহ হলে মো. সাবেরকে আটকে রেখে পুলিশকে খবর দেয় নির্বাচন অফিসের দায়িত্বশীলরা। পুলিশ এসে সাবেরকে আটক করে।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি মো. সাবের ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালি ক্যাম্পে আসেন। কিন্তু ২০২২ সালে ভুয়া নাম ঠিকানা দেখিয়ে এনআইডি সংগ্রহ করেন। এবার তিনি এসেছিলেন আনোয়ার কামাল নামের অন্য এক রোহিঙ্গার এনআইডির ব্লক খুলতে। যাচাই-বাছাই শেষে সন্দেহ হলে আমরা পুলিশে খবর দিই। পুলিশ এসে তাকে আটক করেছে।

পটিয়া থানার এসআই ইয়ামিন বলেন, নির্বাচন অফিসারদের কাছ থেকে খবর পেয়ে মো. সাবের নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

এনআইডি ব্লক খুলতে চট্টগ্রাম পটিয়া নির্বাচন অফিসে রোহিঙ্গা, ধরা উপজেলা নির্বাচন অফিসার মো আরিফুল ইসলামের হাতে

আপডেট সময় ০৯:৪০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫