ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের দেয়াল লিখন Logo বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, খাল ভরাটে জরিমানা Logo বোয়ালখালীতে কৃষকদের নিয়ে করলা ‘ডন’ জাতের প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস Logo বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo কর্ণফুলি নদীর হালদা মোহনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান Logo বোয়ালখালীতে রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে তার ছবিতে জুতা নিক্ষেপ Logo বোয়ালখালীতে ৩২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন কধুরখীল ইউনাইটেড Logo বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী Logo বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক Logo বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন
ই-পেপার দেখুন

ইউপি সদস্যকে হত্যার হুমকিতে থানায় জিডি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন পরিষদের বাবু দিলীপ দেব (৫৩) নামের এক ইউপি সদস্যকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় দিলীপ দেব তিন জনের নাম উল্লেখ করে গতকাল বুধবার বিকেলে বোয়ালখালী থানায় জিডি করেন। গত মঙ্গলবার দিনগত রাত ১২ টায় এ ঘটনা ঘটে। তিনি কানুনগোপাড়া হারাধন দেবের বাড়ির ৬ নং ওয়ার্ডের হারাধন দেবের ছেলে। তিনি আমুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

অভিযুক্তরা হলো আমুচিয়া ইউনিয়নের সঞ্জিত চক্রবর্তীর ছেলে সমীরন চক্রবর্তী, তাপস দে ও ইমরান উদ্দীন।

গতকাল বুধবার বিকেলে করা জিডিতে দিলীপ দেব অভিযোগ করেন গত মঙ্গলবার রাতে আমার বাড়ি থেকে শক্তিসঙ্গ নামক পূজা মন্ডপে যাওয়ার পথে আমার মোটর সাইকেল গতিরোধ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। কি কারণে হুমকি দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন ঠিক কি কারণে এমন হুমকি দেয়া হয়েছে তা আমার জানা নাই।

অভিযোগের বিষয়ে সমীরন চক্রবর্তীকে বলেন তাপস দে’র সাথে কথা কাটাকাটি হয়। আমি তাদেরকে পূজা মন্ডপের পাশ থেকে সরে যেতে বলেছি।

আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজল দে জানান আমার ওয়ার্ডে এই ধরণের ঘটনা হয়েছে অথচ আমি জানিনা। আমাকে কেউ অবগত করেনি।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, জিডি নেয়া হয়েছে। ঘটনার সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের দেয়াল লিখন

ইউপি সদস্যকে হত্যার হুমকিতে থানায় জিডি

আপডেট সময় ০৩:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২